Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার সুমন

admin • 30 Nov 2023, 10:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার সুমন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন।

 

আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

মনোনয়পত্র দাখিল শেষে নেতাকর্মী নিয়ে মাধবপুর উপজেলার শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। পৌর শহরের বাজারে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও দোয়া চান।

 

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত হন ব্যারিস্টার সুমন। গত রোববার সন্ধ্যায় ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে নিজ এলাকায় এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর অনুসারীরা উল্লাস প্রকাশ করেন।

 

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ব্যারিস্টার সুমন।

 

এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।