Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

admin • 11 Dec 2025, 07:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তফসিল প্রকাশ করেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত হয়।

 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ১১ জানুয়ারি, আর এসব আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

 

দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের ব্যালট থাকবে সাদা-কালো এবং গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।