Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মধ্যরাতে প্রাইভেটকারের ওপর উল্টে গেল বালুবাহী ট্রাক

admin • 13 Mar 2024, 08:46 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মধ্যরাতে প্রাইভেটকারের ওপর উল্টে গেল বালুবাহী ট্রাক

রাজধানীর বিজয় সরণী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালু ভর্তি একটি ট্রাক। মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় সরণির সিগনাল পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ে। এতে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়েন চালক। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হাসপাতালে। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।