Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

মধ্যরাতে দেশের ১১ জেলায় ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মধ্যরাতে দেশের ১১ জেলায় ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ১১ জেলার ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ জুন) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের এবং রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সংশোধিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই দুই বিভাগে ৪৪ থেকে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি।

নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।