Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

মধ্যরাতে ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মধ্যরাতে ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর ওয়ারীতে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যোগ দিয়েছে।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শো-রুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

 

আবাসিক এলাকায় আগুন লাগার কারণে আশপাশের বাসিন্দারা সবাই বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।