Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মদ খেয়ে ক্লাসে যেতেন ‘সরকারি স্কুলের’ ১৫ শিক্ষক!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মদ খেয়ে ক্লাসে যেতেন ‘সরকারি স্কুলের’ ১৫ শিক্ষক!

ভারতের মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকেরা মদ পান করে  ক্লাসে যেতেন। এমন অভিযোগ বহুদিন ধরেই। এ নিয়ে এবার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুলের অন্তত ১৫ শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে যেতেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন স্কুলে। ব্লক এডুকেশন অফিসার (বিইও) এইচএস হাশ্রামের কাছ থেকে এই চিঠি আসে। তাতে বলা হয়, মেহাদওয়ানি এলাকায় বিভিন্ন স্কুলে এই ঘটনা ঘটছে। এমনকি একটি স্কুলের এক শিক্ষার্থীরাও এমন কথা বলছে। তাদের দাবি, এক শিক্ষক স্কুলে খুব একটা আসেন না। আর যখন আসেন তখন মদ্যপ অবস্থায় থাকেন। ১-২ ঘণ্টা থেকে এরপর চলে যান।

এসব শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন ব্লক এডুকেশন অফিসার (বিইও) এইচএস হাশ্রাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।