Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

মঙ্গলবার ভারতে আঘাত হানবে ঘূর্ণিঝড় 'মিগজাউম'

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মঙ্গলবার ভারতে আঘাত হানবে ঘূর্ণিঝড় 'মিগজাউম'

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার বর্তমান অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল নাগাদ এটি তামিলনাড়ুর উত্তর উপকূল এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছাকাছি পৌঁছবে।

   

ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) নাগাদ এটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়বে। তবে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

   

তিনি বলেন, আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রারও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২ থেকে ৩ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে।

   

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে অতি ভারী বৃষ্টি হবে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

   

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শেষ ছয় ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সাত কিলোমিটার বেগে এগিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়টি। বিকেল ৫টা ৩০ মিনিটে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। যা পুদুচেরির পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৩৮০ কিমি, চেন্নাইয়ের দক্ষিণ-পূর্বে ৩৯০ কিমি এবং মছিলিপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬২০ কিমি দূরে অবস্থান করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।