Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জাতীয়

ভ্যাট দিতে না চাইলে জিনিসপত্র না কেনার পরামর্শ দিলেন পরিকল্পনামন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভ্যাট দিতে না চাইলে জিনিসপত্র না কেনার পরামর্শ দিলেন পরিকল্পনামন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্য যেকোনো পণ্যে ভ্যাট দিতে না চাইলে পণ্য না কেনার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (৩ জুন) দুপুরে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভ্যাট রাজস্ব আহরণের একটি ভালো পদ্ধতি। ভ্যাট না দিতে চাইলে জিনিসপত্র কিনবেন না।’

এ সময় ন্যূনতম দুই হাজার টাকা করের পদ্ধতি মানুষকে করের সঙ্গে সম্পৃক্ত করবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে কৃষিতে ভর্তুকি চালিয়ে যাওয়ার কথা জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত কয়েকটি খাতেই ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে সরবরাহ স্বাভাবিক করা ও বাজারকে স্থিতিশীল করার বিষয়ে গুরুত্বরোপ করেন তিনি।

রাজস্ব আহরণের বিষয়ে মন্ত্রী মান্নান বলেন, ‘৭ জেলায় পরীক্ষামূলকভাবে ট্যাক্স কালেক্টর দিয়ে রাজস্ব আহরণ করা হবে। সফলতা এলে প্রক্রিয়াটি স্থায়ী করা হবে।’

এদিকে বাজেট পর্যালোচনা নিয়ে পিআরআই ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, বাজেটে দুর্নীতি ও কর ফাঁকি না কমিয়ে গরীবের ওপর চাপ দেওয়া হচ্ছে। এটা ঠিক না। কর ব্যবস্থায় সুশাসন আনতে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।