Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ভোট কারচুপির অভিযোগে ইমরানপন্থী কর্মীদের বিক্ষোভ,নিহত ২

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভোট কারচুপির অভিযোগে ইমরানপন্থী কর্মীদের বিক্ষোভ,নিহত ২

নির্বাচনে কারচুপি চেষ্টার অভিযোগ তুলে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পিটিআই’র নেতাকর্মীরা। এতে পুলিশের সাথে দফায়-দফায় সংঘর্ষে প্রাণ গেছে ইমরান খান সমর্থিত অন্তত ২ পিটিআই কর্মীর। আহত হয়েছেন অর্ধশত। খবর দ্য ডন’র।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ার শাংলা অঞ্চলের আলপুরি জেলায় সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে। এছাড়া দেশটির পাঞ্জাব, লাহোর, ইসলাবাদ, করাচিসহ বিভিন্ন দেশটির বিভিন্ন স্থানে চলে এই বিক্ষোভ। এ সময় আটক করা হয় অনেককেই।

 

পিটিআই’র নেতাকর্মীদের দাবি, ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করার লক্ষ্য নিয়ে সামরিক বাহিনী ষড়যন্ত্র করছে এমন অভিযোগও করেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।