Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ভোটের জন্য জুতার বাড়ি খেয়ে দোয়া নিলেন প্রার্থী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ভোটের জন্য জুতার বাড়ি খেয়ে দোয়া নিলেন প্রার্থী

ভারতের মধ্যপ্রদেশের বিধানসভার নির্বাচন শেষ হয়েছে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে এক প্রার্থীর একটি বিতর্কিত কর্মকাণ্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

 

রাতলাম থেকে কংগ্রেসের প্রার্থী হওয়া পারাস সাখলেচা ভোটে জয়ী হতে এক ফকির বাবার কাছে গিয়ে দোয়া চেয়েছেন। স্থানীয় ওই ফকির বাবা তাকে জুতার বাড়ি দিয়ে আর্শীবাদ করেন।

 

সাখলেচা এর আগে ২০১৩ ও ২০১৮ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে দাঁড়ায়। কিন্তু জয়ী হতে পারেনি। এজন্য এবার তিনি জয়ী হতে বৃহস্পতিবার ওই ফকির বাবার কাছে নতুন স্লিপার নিয়ে দোয়া চাইতে যায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নতুন স্লিপার বাবার কাছে দেওয়ার পর তা দিয়ে সাখলেচার মাতায় এবং গালে বাড়ি মারতে থাকেন। তবে জুতার বাড়ি খেয়েও সাখলেচাকে হাসতে দেখা যায়।

 

ওই বাবা একজন ফকির। স্থানীয়রা তাকে বাবা বলে ডাকেন। অনেকে তার কাছ থেকে দোয়া নিতে যান।

 

এ বিষয়ে সাখলেচা বলেন, তিনি একজন বিখ্যাত ফকির বাবা, সবাই তাকে বাবা বলেই ডাকেন। মানুষজন তাকে ভালোবেসে লুঙ্গি চপ্পল দান করেন। অনেকেই মনে করেন তার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আর এই ক্ষমতা বলে তিনি অশুভ শক্তিতে দূর করতে পারেন।

 

প্রসঙ্গত, শুক্রবার মধ্যপ্রদেশের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন প্রায় ৭৬.২২ শতাংশ ভোট পড়ে। যা এই রাজ্যে সর্বাধিক ভোট। আগামী ৩ ডিসেম্বর ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

 

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।