Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভোটারদের ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি নয়: ডিএমপি কমিশনার

admin • 25 Dec 2023, 02:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভোটারদের ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি নয়: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ভোট দেয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেয়াও গণতান্ত্রিক অধিকার। তবে যারা ভোট প্রতিহত করতে আসে তাদের অপতৎপরতা রোধ করা পুলিশের দায়িত্ব।

 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ডিএমপি কমিশনার বলেন, ভোট দেয়ার অধিকার গণতান্ত্রিক। তাই, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তি নয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধির ও পুলিশের সাংবিধানিক দায়িত্ব।

 

তিনি আরও বলেন, নির্বাচন উপলক্ষ্যে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। সম্প্রতি কিছু রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।