যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় চালানো এক “বৃহৎ পরিসরের হামলায়” দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে দেশটির রাজধানী কারাকাস-সহ কয়েকটি এলাকায় শক্তিশালী বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের নির্দেশ দিয়েছেন স্বয়ং ট্রাম্প।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।পরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।





