Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
আর্ন্তজাতিক

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

• • পঠিত 34 বার
শেয়ার করুন:
ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর হয়েছে এই ভূমিকম্প।

এছাড়া ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার রয়টার্সকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।

দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) এলাকার ওপর অবস্থান ইন্দোনেশিয়ার। এই এলাকার টেকটোনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে সংঘাতপ্রবণ হওয়ার কারণে দেশটিকে প্রায় নিয়মিত ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।