Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর এক পরিবারের ৬ সদস্যকে জীবিত উদ্ধার

admin • 10 Feb 2023, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর এক পরিবারের ৬ সদস্যকে জীবিত উদ্ধার

তুরস্কের ইস্কেন্দেরুনের ধ্বংসস্তুপে থেকে (১০ ফেব্রুয়ারি) ১০১ ঘণ্টা আটকে থাকার পর ধসে পড়া একা ভবনের নিচ থেকে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বেশ দুর্বল।

প্রতিকূল আবহাওয়ার কারণে তুরস্ক-সিরিয়ায় সোমবারের ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত বের করে আনা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। তবে আশার খবর হচ্ছে, এখনও প্রাণের সন্ধান মিলছে।

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।