Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভুয়া পরিচয়ে ১৫ বিয়ে করলো যুবক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভুয়া পরিচয়ে ১৫ বিয়ে করলো যুবক

ভারতের বেঙ্গালুরুর বনশঙ্কারির বাসিন্দা মহেশ কে বি নায়েক। ৩৫ বছর বয়সী এই যুবক নিজেকে কখনও ডাক্তার কখনও ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অন্তত ১৫ নারীকে বিয়ে করেছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানা যায়, গত শনিবার মাইসুরু সিটি পুলিশ মহেশকে গ্রেফতার করেছে। এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, আসলে ওই যুবক ক্লাস ফাইভ পাশ।

জানা গেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১৫ জন নারীকে বিয়ে করেন এই প্রতারক। মহেশ নিজেকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে শিক্ষিত ও স্বাবলম্বী নারীদের বিয়ে করতেন।

এই বছরের শুরুতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছিলেন মহেশ। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তুমাকুরু এলাকা থেকে গ্রেফতার করা হয় এই প্রতারককে। মহেশ যে ১৫ নারীকে বিয়ে করেছেন, তাদের মধ্যে চারজনের ঘরে সন্তান রয়েছে তার।

নারীদের ফাঁদে ফেলার জন্য মহেশ পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট ব্যবহার করতেন। তিনি বেশিরভাগ সময় একজন প্রকৌশলী বা চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তার দাবির প্রমাণ দিতে তুমাকুরুতে একটি ভুয়া ক্লিনিক করেছিলেন মহেশ। তবে ইংরেজির দক্ষতা কম থাকায় অনেকে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

মাইসুর এলাকার যে নারীর অভিযোগের ভিত্তিতে মহেশকে গ্রেফতার করা হয়, তাকে এ বছর জানুয়ারিতে প্রতিবেশী অন্ধ্র প্রদেশের একটি শহরে বিয়ে করেন। একটি ক্লিনিক করতে অর্থের জন্য তাকে নানাভাবে হয়রানি শুরু করলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এমনকি তার গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান ওই প্রতারক।

পুলিশ আরও জানায়, মহেশ স্ত্রীদের সঙ্গে খুব কমই দেখা করতেন। তিনি যাদের বিয়ে করেছিলেন, তাদের বেশিরভাগই সুশিক্ষিত এবং আর্থিকভাবে স্বাবলম্বী। লোকলজ্জার ভয়ে মহেশের প্রতারণা বুঝতে পেরেও কখনও পুলিশে অভিযোগ দায়ের করেননি তারা।

-ইন্ডিয়া টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।