Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

ভুট্টা ক্ষেতের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ভুট্টা ক্ষেতের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় বিচরণ করত। সে মানসিক প্রতিবন্ধী ছিল। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন।

বৃদ্ধ ওই নারী কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় ধানুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ভুট্টা ক্ষেতের পাশে পড়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বৃদ্ধ নারীর মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ও অসুস্থ ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।