Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

ভুটানের রাজার সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ভুটানের রাজার সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

বুধবার (২২ মার্চ) রাজধানী থিম্পুতে বাংলাদেশ-ভুটান ট্রানজিট এগ্রিমেন্ট ও প্রোটোকল সই শেষে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল রাজার সঙ্গে করেন।

 

সাক্ষাৎকালে ভুটানের রাজার কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

 

বাণিজ্যমন্ত্রী উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য ট্যুরিজম ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন খাতে ভুটানের অধিকতর সহযোগিতা কামনা করেন।

 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর প্রথম স্বীকৃতি দানকারী দেশ হওয়ায় এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকায় ভুটানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

ট্রানজিট অ্যাগ্রিমেন্ট সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার জানান।

 

এছাড়া ভুটানের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।