Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

ভিসা অফিসের টিভিতে চলল ‘আপত্তিকর’ ভিডিও

admin • 25 Nov 2023, 06:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভিসা অফিসের টিভিতে চলল ‘আপত্তিকর’ ভিডিও

পাকিস্তানের করাচির গেরিতে ইংল্যান্ডের ভিসা অফিসে উপস্থিত ছিলেন অনেক ভিসা প্রার্থী। হঠাৎই টিভির পর্দায় চলতে শুরু করল প্রাপ্তবয়স্কদের 'আপত্তিকর’ ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। খবর 'ফ্রি প্রেস জার্নালের’।

 

গত ২৩ নভেম্বর ভিডিওটি ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে নেট মাধ্যমে। তবে এই ঘটনা কে বা কারা রেকর্ড করেছে তা জানা যায়নি।

   

ভিডিওতে দেখা যাচ্ছে, করাচির ওই ভিসা অফিসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পাকিস্তানি। ভিসা সংক্রান্ত তথ্য নিয়েই সবাই ব্যস্ত। হঠাৎই অফিসের টিভির পর্দায় ভেসে ওঠে বয়স্কদের ‘আপত্তিকর’ ভিডিও। তড়িঘড়ি অফিসের কর্মীরা টিভি বন্ধ করে দেন।

 

এ বিষয়ে করাচির গেরিস্থ ইংল্যান্ডের ভিসা সেন্টারের বক্তব্য, ভুলবশত এই ঘটনা ঘটেছে।

   

এর আগে চলতি বছরের মার্চে ভারতের পাটনা রেলওয়ে স্টেশনে একই ধরনের ঘটনা ঘটেছিল। পাটনা জংশনে একটি জনাকীর্ণ প্ল্যাটফর্মে ট্রেনের সময়সূচি ঘোষণা করার জন্য ব্যাবহার করা টেলিভিশনে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা কেন্দ্র লাস্টের একটি ভিডিও দেখা গিয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।