Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভিডিও: হামলাকারী শেতাঙ্গদের পাকড়াও করল কৃষ্ণাঙ্গরা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভিডিও: হামলাকারী শেতাঙ্গদের পাকড়াও করল কৃষ্ণাঙ্গরা

যুক্তরাষ্ট্রের আলাবামার মোন্টগোমারির নদীতে নৌকা নোঙর করা নিয়ে এক কৃষ্ণাঙ্গ কর্মীকে মারধর করে কয়েকজন শেতাঙ্গ। এর কিছুক্ষণ বাদেই সেই শেতাঙ্গদের পাকরাও করে কৃষ্ণাঙ্গরা ব্যাপক মারধর করেন।

একাকি একজন কৃষ্ণাঙ্গের ওপর হামলা করে পরবর্তীতে সেসব শেতাঙ্গ মারধরের শিকার হলেও— এ নিয়ে অনেকে উল্লাস প্রকাশ করেছেন। তাদের মতে, হামলাকারীরা তাৎক্ষণিকভাবে তাদের কৃতকর্মের ফল ভোগ করেছে।

নদীর ধারে দুই পক্ষের ওই মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, অবৈধভাবে নদীর পাড়ের পল্টুনে নৌকা নোঙর করা শেতাঙ্গদের বাধা দিচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ কর্মী। কারণ সেখানে তাদের নৌকা রাখার অনুমতি ছিল না। বাধা দেওয়ার কারণে প্রথমে একজন তার ওপর হামলা করে। এরপর আরও কয়েকজন এসে তাকে বেড়ধক পেটান।

https://twitter.com/i/status/1688217322933432320

মারামারির এ ঘটনার পরের ভিডিওতে দেখা যাচ্ছে, নৌকায় বসে থাকা ওই শেতাঙ্গদের দিকে কয়েকজন কৃষ্ণাঙ্গ তেড়ে আসছেন। এসেই তারা তাদের নৌকা থেকে নামিয়ে মারধর শুরু করেন। ওই সময় দুইজন শেতাঙ্গ নারীও ছিলেন। তারা দুইজনই পানিতে ঝাপ দেন অথবা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। শেতাঙ্গদের মারধর করার সময় আশপাশের মানুষ উল্লাস করে চিৎকার করছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মারামারির ঘটনা শুনে তারা সেখানে যান এবং পরবর্তীতে সেটি থেমে যায়। তবে হাতাহাতিতে জড়িত হওয়ায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।