Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

ভিডিও: নিজেকে খ্রিস্টান দাবি করে ইসরায়েলের নাগরিকত্ব চাইলেন আদম তমিজী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভিডিও: নিজেকে খ্রিস্টান দাবি করে ইসরায়েলের নাগরিকত্ব চাইলেন আদম তমিজী

দাড়ি-গোঁফ কেটে নিজেকে খ্রিস্টান ধর্মের অনুসারী বলে দাবি করেছেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। তাকে দ্রুত বাংলাদেশ থেকে উদ্ধারের জন্য ইসরায়েল সরকারের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

 

শুক্রবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদম তমিজী হকের একটি ভিডিও প্রকাশ করেছেন দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান।

 

ওই ভিডিওতে আদম তমিজীকে বলতে শোনা গেছে, “আমি ইসরায়েলের কাছে অভিযোগ জানাতে চাই। আমি বর্তমানে বাংলাদেশে। গত তিন দিন ধরে আমার বাসার পানি ও বিদ্যুতের লাইন বন্ধ করে রাখা হয়েছে। ঘরে খাবারও নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ও মানুষিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার। আমি জন্মসূত্রে খ্রিস্টান, আমার খ্রিস্টান কমিউনিটির কাছে সহযোগিতা চাই এবং ইসরায়েলের নাগরিকত্ব চাই।”

 

এদিকে আদম তমিজী হককে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

খন্দকার আল মঈন বলেন, “র‌্যাবের কাছে গুলশানে তমিজী হকের বাড়িতে তল্লাশির পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে অভিযানের সময় হক জানালা ভেঙে আত্মহত্যার হুমকি দেন। তিনি স্ত্রীর গলায় ছুরি ধরেন। ফলে তার জীবনও হুমকির মুখে পড়ে। ফলস্বরূপ, র‌্যাব অভিযান বন্ধ করে।”

 

তিনি বলেন, “আদম তমিজী হকের বিরুদ্ধে অভিযোগ থাকায় কিছুটা সময় লাগলেও তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান পরিচালনার জন্য র‌্যাব সদস্যরা প্রস্তুত রয়েছে। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে।”

 

এর আগে তিনি দুবাই ও সৌদি আরব অবস্থানের সময় ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়িক ক্ষতি এবং দখলের অভিযোগ এনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আদম তমিজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি ফেসবুক লাইভে এসে বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন তিনি।

 

সৌদি আরবে অবস্থান শেষে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন আদম তমিজী। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।