Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভিডিও:রোলার কোস্টার আটকে ৭২ ফুট উঁচুতে ঝুলে রইলেন আরোহীরা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভিডিও:রোলার কোস্টার আটকে ৭২ ফুট উঁচুতে ঝুলে রইলেন আরোহীরা

যুক্তরাজ্যের এসেক্সের বিখ্যাত থিম পার্কে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন রোলার কোস্টারের কয়েকজন আরোহী। যান্ত্রিক ত্রুটির কারণে রোলার কোস্টারের একটি কামরায় আটকে পড়ে মাটি থেকে ৭২ ফুট উঁচুতে ঝুলে থাকতে হয়েছিল তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, আরোহীরা ৯০ ডিগ্রি ঊর্ধ্বাধভাবে ঝুলে আছেন। তারা দীর্ঘ ৪০ মিনিট এভাবেই আটকে ছিলেন। তাদের জরুরি লিফটের মাধ্যমে নিচে নামিয়ে আনা হয়। গত ২৮ জুলাই এ ঘটনাটি ঘটে।

থিম পার্ক কর্তৃপক্ষ পরবর্তীতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তারা বলে, ‘আজ (২৮ জুলাই) দুপুর ২টায় একটি কামরা লিফটে আটকে যায়। আমাদের উচ্চ প্রশিক্ষিত দল তাৎক্ষণিক উদ্ধার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সব আরোহীকে নিচে নামিয়ে আনা হয়। সুস্থ এবং সবলভাবে ৪০ মিনিটের মধ্যে তারা পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হন।’

ভিডিও লিংক

এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি পার্কে একইভাবে রোলার কোস্টার আটকে ঝুলে ছিলেন কয়েকজন আরোহী। উইসকনসিনের ওই ঘটনায় মাঝ আকাশে আরোহীদের প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত ঝুলে থাকতে হয়েছিল। ওইদিন সেখানে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।