Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভিডিও:ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা, হঠাৎ ভেঙে পড়ল পাহাড়ের একাংশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ভিডিও:ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা, হঠাৎ ভেঙে পড়ল পাহাড়ের একাংশ

ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে-এর সমুদ্রের ধারে পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছবি তুলছিলেন একদল পর্যটক। হঠাৎ তাদের ওপর ১৫০ ফুট উঁচু থেকে আসা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে।

এসময় ভয়ানক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন অন্য এক পর্যটক। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী এ ঘটনার ভিডিওটি শেয়ার করেছে ডরসেট কাউন্সিল। একইসঙ্গে পর্যটকদেরও দেওয়া হয়েছে সতর্কবার্তা। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আপাতত বন্ধ রয়েছে পর্যটনস্থলটি।

https://twitter.com/i/status/1689592042144288768

এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ তারা লক্ষ্য করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নেমে আসছে। এসময় ছবি তুলছিলেন পাহাড়ের খুব কাছে থাকা বেশ কয়েকজন পর্যটক। আচমকাই তাদের ওপর ভেঙে পড়ে পাহাড়ের বিশাল একাংশ। কোনো রকমে রক্ষা পান তারা।

ব্রিটেনের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে। যা একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।