Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভিজিএফের চাল নিয়ে বাণিজ্য,ইউপি প্যানেল চেয়ারম্যান-সচিব আটক

admin • 20 Jun 2025, 01:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভিজিএফের চাল নিয়ে বাণিজ্য,ইউপি প্যানেল চেয়ারম্যান-সচিব আটক

কিশোরগঞ্জের মিঠামইনে ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করেছে যৌথবাহিনী ।

 

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানেই আটক হন প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেন।

 

স্থানীয় সূত্র বলছে, মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণের সময় প্যানেল চেয়ারম্যান ওসমান হোসেন এবং ইউপি সচিব আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রতি ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথবাহিনী তাদের আটক করে।

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, সেনাবাহিনী আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। জব্দ করা চাল আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।