ভাষাসৈনিক কাজী রেজাই করিমের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। এদিন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আছর কাঁচপুর কাজীবাড়িতে বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও দুস্থভোজ আয়োজন হবে।
বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের জ্যেষ্ঠ সদস্য মৌলভী ইয়াছিন কাজী সাহিত্যরত্নের কনিষ্ঠপুত্র কাজী রেজাই করিম নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের দশম শ্রেণির ছাত্রবস্থায় বায়ান্নর ফেব্রয়ারিতে নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের কর্মী হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন।
কাজী রেজাই করিম কর্মজীবনে প্রথমে তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েতে কর্মরত ছিলেন। পরে স্বাধীনতার পর বিজেএমসির বিভিন্ন পাটকলের কর্মকর্তা ছিলেন তিনি। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যু হয় তার।





