Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ভালোবাসা দিবসে স্ত্রীর দেহ থেকে মাথা আলাদা করলেন স্বামী!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভালোবাসা দিবসে স্ত্রীর দেহ থেকে মাথা আলাদা করলেন স্বামী!

পারিবারিক কলহের জেরে কাটারি দিয়ে স্ত্রীর ধড় থেকে মাথা আলাদা করে ফেললেন এক যুবক। বুধবার ভালোবাসা দিবসে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রাম। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত নামের এক যুবক তার স্ত্রীকে হত্যা করেছেন। কাটারি দিয়ে স্ত্রীর গলায় কোপ দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন। এরপর কাটা মাথা নিয়ে রাস্তার পাশে একটি বেঞ্চে গিয়ে বসে থাকেন তিনি। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই পারিবারিক কলহ চলছিল ওই পরিবারে। তার জেরেই এ হত্যাকাণ্ড। খুনের পর স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ওই যুবক। নিজেই দড়ি দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে সেখানে একটি বেঞ্চে বসে পড়েন। পাশে রাখেন কাটা মাথা। হাতে ছিল কাটারি। 

স্থানীয় কয়েক জন চেষ্টা করেও তার কাছে ঘেঁষতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তার মা-বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত গৌতমের মানসিক সমস্যা রয়েছে। এর আগে আলিপুর চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলেন তিনি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।