Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভারী বর্ষণে চীনে মহাসড়ক ধস, ৪৮ জনের প্রাণহানি

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
ভারী বর্ষণে চীনে মহাসড়ক ধস, ৪৮ জনের প্রাণহানি

চীনের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩০ জন। টানা বৃষ্টির কারণে এই ধস সৃষ্টি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে গুয়াংডং প্রদেশের মেইঝো-ডাবু মহাসড়কে ধসের ঘটনা ঘটে। ওই মহাসড়কের প্রায় ৬০ ফুট এলাকা ধসে যায় এবং ২৩টি গাড়ি গর্তে আটকা পড়ে। এ ঘটনায় নিহত বেড়ে ৪৮ জনে পৌঁছেছে।

স্থানীয় প্রশাসন জানায়, গেল কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে গুয়াংডং প্রদেশে। মহাসড়ক ধসে পড়ার সময় সড়কটিতে শতাধিক যানবাহন ছিল। ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে তারা নিহত হয়েছেন। উদ্ধার কাজ শেষ হওয়ার পর সড়কটি সংস্কার করা হবে। তবে এটি সময়সাপেক্ষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।