Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভারতে ৩ বছরের শিশুকে ধর্ষণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতে ৩ বছরের শিশুকে ধর্ষণ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে মাত্র তিন বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্কুলভ্যান চালককে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

 

গত শুক্রবার (৯ আগস্ট) রাজ্যটির পূর্ব সিংভূম জেলায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ সুপারিনটেনডেন্ট (শহর ও গ্রামীণ) রিশাভা গার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবার ভুক্তভোগীর মা এফআইআর দায়ের করার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত জয়শ্রী তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশের একটি বিশেষ দল। তিনি ম্যাংগো থানার আওতাধীন দাইগুট্টু এলাকার বাসিন্দা।

জানা যায়, গত শুক্রবার স্কুল থেকে বাসায় ফিরে শিশুটি জানায় তার পেটব্যথা করছে। এসময় কী হয়েছে জানতে চাইলে সে স্কুলভ্যান চালকের বর্বরোচিত কাজের কথা জানায়।

এসপি জানিয়েছেন, নির্যাতিতা নার্সারি শিক্ষার্থীর মেডিকেল চেকআপ করা হয়েছে। অভিযুক্ত স্কুলভ্যান চালককে রোববার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

  সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।