Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
আর্ন্তজাতিক

ভারতে সংঘর্ষের পর বাসে আগুন, ‘ঘুমন্ত’ ২৫ যাত্রীর মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভারতে সংঘর্ষের পর বাসে আগুন, ‘ঘুমন্ত’ ২৫ যাত্রীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চাকা ফেটে পাশের একটি খাম্বায় ধাক্কা খাওয়ার পর তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

 

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে পুনের পথে সামৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় তাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। পুলিশ জানিয়েছে, বাসটি এক্সপ্রেসওয়ের একটি খাম্বায় ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। বাসটির বেঁচে যাওয়া চালকের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছেন, একটা চাকা ফেটে যাওয়ার পর বাসটি ছুটে গিয়ে খাম্বায় ধাক্কা খায়।

স্থানীয় বুলধানা জেলার পুলিশ সুপার সুনিল কদসানি জানিয়েছেন, এ ঘটনায় আগুন পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটির চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে বাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।