Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভারতে মাঙ্কিপক্সের নতুন সংক্রমণ শনাক্ত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতে মাঙ্কিপক্সের নতুন সংক্রমণ শনাক্ত

এমপক্স বা মাঙ্কি পক্সের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেড ১বি’-এর সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। দক্ষিণের রাজ্য কেরালার মলপ্পুরমে গত সপ্তাহে এক রোগীর শরীরে এমপক্সের এই সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের এই উপরূপে প্রথম কেউ আক্রান্ত হলেন দেশটিতে।

 

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। এরপরই তার দেহে এমপক্সের উপসর্গ দেখা দেয়। আপাতত তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনার পর রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। গত মাসেই ‘ক্লেড ১’ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

আক্রান্ত ব্যক্তিটির পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছে চিকিৎসকরা। দুবাই ফেরত প্লেনে তার সঙ্গে ভ্রমণ করা সকল সহযাত্রী ও ক্রুদের ওপরও জরুরি পর্যবেক্ষণ চলছে।

 

এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরালাতে এই রোগী দ্বিতীয় আক্রান্ত। চলতি মাসের শুরুতে উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হন এক ব্যক্তি। তিনি ক্লেড ২ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

উল্লেখ্য, বর্তমানে এই ভাইরাসের (ক্লেড ১) ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আগের ভ্যারিয়েন্টের চেয়ে আরও গুরুতর বলে ধারণা করা হচ্ছে। এটি ত্বকের সংস্পর্শ থেকে ছড়িয়ে পড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।