Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩

ভারতের অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

 

রোববার সন্ধ্যায় প্রদেশের ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে অপর একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় সংকেত না পাওয়ায় ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়েছিল বিশাখাপত্তনম-পালাসার একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন।

 

এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

 

ট্রেনচালক সংকেত দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনার পর পর এই লাইনের ১৮টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেন অন্য লাইনে ডাইভার্ট করা হয়েছে।

 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মধ্যরাতেই দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।

 

ভিজিয়ানগরম কালেক্টর নাগলক্ষ্মী বলেছেন, এই ট্রেন দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহতদের সবাই অন্ধ্রপ্রদেশের। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

 

এর আগে গত জুনে উড়িষ্যায় তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। গত ২ জুন বহনাগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ত্রিমুখীর সংঘর্ষ হলে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।