Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে এবার ধর্ষণের শিকার নার্সের মরদেহ উদ্ধার

admin • 16 Aug 2024, 09:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারতে এবার ধর্ষণের শিকার নার্সের মরদেহ উদ্ধার

কলকাতা শহরে আর জি কর মেডিকেল কলেজে কতর্ব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে ভারত। এমন পরিস্থিতিতেই দেশটির উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত একজন নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের শিকার ওই নার্সকে ধর্ষণও করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, উত্তর প্রদেশের সীমান্তের কাছে থাকতেন ওই নার্স। গত ৩০ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন তিনি। পরে ৮ আগস্ট তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গত বুধবার রাতে ধর্মেন্দ্র নামে একজন দিনমজুরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উধম সিং নগরের পুলিশ সুপার মঞ্জুনাথ টি সি বলেছেন, ‘৩০ জুলাই, আমরা একজনের নিখোঁজের খবর পাই। যখন আমরা তাঁর খোঁজ করি তখন জানতে পারি যে, তিনি উত্তরপ্রদেশে তাঁর গ্রামে (খুনের আগে) পৌঁছে গেছেন। ৮ আগস্ট ওই এলাকার একটি ঝোঁপ থেকে এক নারীর মরদেহ উদ্ধারের খবর পাই। পরে নিশ্চিত হই, এটি ওই নিখোঁজ নারীর মৃতদেহ।’

 

পুলিশ জানিয়েছে, তদন্তের সময় তারা রাজস্থানে ওই নারীর ফোন খুঁজে পান। প্রযুক্তিএবং সিসিটিভি প্রমাণ ব্যবহার করে দেখা যায়, গ্রেপ্তার ব্যক্তি ভুক্তভোগী নারীর পিছু নিয়েছিল। ওই নারী যে হাসপাতালে কাজ করতেন সেই এলাকায় থাকতেন অভিযুক্ত ব্যক্তি। রাজস্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উধম সিং নগরের পুলিশ কর্মকর্তা মঞ্জুনাথ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি মাদকাসক্ত। ভুক্তভোগী নারীকেও সে চেনে না। আমাদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন ওই নারীকে একা যেতে দেখে সে। পর সে ওই নারীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর গ্রেপ্তার ব্যক্তি ওই নারীর কাছে থাকা জিনিসপত্র নিয়ে যায়।’

  সুত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।