Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

কলকাতার আরজি করকাণ্ডের লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ চ্যানেলে বিচার কাজের লাইভস্ট্রিমিংয়ের চিত্র মুছে গিয়ে যুক্তরাষ্ট্রের ‘রিপল ল্যাবস’ নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিয়ো আসা শুরু করে।

সুপ্রিম কোর্টের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার শুনানির সরাসরি সম্প্রচার চলে। সম্প্রতি আরজি কর মামলার শুনানির সরাসরি সম্প্রচার করা হয়েছে এই চ্যানেলের মাধ্যমেই।

আদালতের একটি সূত্র জানিয়েছে, হ্যাক্‌ড হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপাপতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সেই শুনানির সরাসরি সম্প্রচার হচ্ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের কাছে আবেদন করেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক।

তবে রাজ্যের সেই আবেদন মঞ্জুর করেনি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না।

প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেছিলেন, আমরা শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারব না। এটি জনস্বার্থ মামলা, ‘ওপেন কোর্ট’-এ শুনানি হচ্ছে। আপনাদের বিষয়টি আমরা দেখব।

তারপর আজ সর্বোচ্চ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাকের ঘটনা ঘটলো। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করা যায়নি।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।