Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হচ্ছেন রাহুল গান্ধি

ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসবে রাহুল গান্ধীকে মনোনীত করেছে কংগ্রেস। শনিবার (৮ জুন) কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

কংগ্রেসের সিনিয়র নেতা কেসি ভেনুগোপাল এ তথ্য জানিয়েছেন। তবে ভেবে দেখার জন্য সময় চেয়েছেন রাহুল গান্ধিই। খবর এনডিটিভির।

কেসি ভেনুগোপাল জানান, বিরোধী দলীয় নেতা হতে এরইমধ্যে ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে রাহুলকে অনুরোধ জানানো হয়েছে। শিগগিরই রাহুল এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

কংগ্রেসের এই নেতার মতে, বর্তমানে এই পদের জন্য রাহুলই সবচেয়ে যোগ্য। কেবল কেসি ভেনুগোপাল নন, চব্বিশের লোকসভা নির্বাচনে দলটির ৯৯টি আসনে জয়ের জন্য রাহুল গান্ধীকেই কৃতিত্ব দিচ্ছে সবাই। এজন্য ভারত জোড়ো যাত্রাকেও অন্যতম কৃতিত্ব দেয়া হচ্ছে।

বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল, গান্ধী, সোনিয়া গান্ধীসহ দলটির শীর্ষ নেতারা অংশ নেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২টি আসনে জয় পেয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯-এ। আর গেরুয়া শিবিরের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এবার ২৩৩ আসন পেয়েছে। ক্ষমতায় যেতে দরকার ২৭২টি আসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।