Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

ভারতের মাঠে বাংলাদেশের সাবেক ফুটবলারের মৃত্যু

admin • 22 Jan 2023, 09:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারতের মাঠে বাংলাদেশের সাবেক ফুটবলারের মৃত্যু

‘মেরিকো অ্যাগ্রো গোল্ডকাপ নক আউট ভ্যাটার্নস ফুটবল টুর্নামেন্ট’ খেলতে ভারতের শিলিগুড়িতে গেছে ঢাকা সোনালী অতীত ক্লাবের ফুটবল দল। সেখানেই না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ফুটবলার মো. হানিফ রশিদ ডাবলু। রোববার বিকেলে খেলার মাঠেই তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হানিফ রশিদ ডাবলু ফকিরাপুলের স্থায়ী বাসিন্দা ছিলেন।

সাবেক ও তারকা ফুটবলার ঢাকা সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন জানান, ‘১২ মিনিটের মতো খেলার পর এ দুর্ঘটনা ঘটে। ডাবলু ভাই একটি কর্নার কিক মেরে দৌড়ে মাঝ মাঠে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খেলা বন্ধ করে সবাই গিয়ে দেখেন তার মুখ দিয়ে লালা বের হচ্ছে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।’

হানিফ রশিদ ডাবলু ঢাকার ফুটবলে পরিচিত মুখ ছিলেন। তিনি রহমতগঞ্জ, আরামবাগ ও ইয়ংমেন্স ক্লাবের হয়ে ওই সময়ে প্রথম বিভাগে অংশ নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা সোনালী অতীত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

এই টুর্নামেন্টে খেলা বাতিল করে পুরো দল সোমবার ঢাকায় ফিরে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।