Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতের মণিপুরে কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

admin • 25 Nov 2024, 05:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারতের মণিপুরে কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সাম্প্রদায়িক সহিংসতার জেরে ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। এই রাজ্যের বেশ কয়েকটি শহরে এখনো জারি রয়েছে কারফিউ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমা মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। 

এদিকে জিরিবামে নিহত মেইতেই পরিবারের ৬ জনের ময়নাতদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরর শিশুর মাথায় গুলির আঘাত রয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়া শিশুটির মা ও দাদির শরীরে একাধিক গুলি ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। 

 

এদিকে সোমবার থেকে পূর্ব ইম্ফাল, পশ্চিম ইম্ফাল, জিরিবাম, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুরে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।এদিকে, ইম্ফালে সংসদ সদস্যদের বাড়িতে হামলার জড়িত থাকার অভিযোগে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।