Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

ভারতের বিপক্ষে আফগানদের চ্যালেঞ্জিং স্কোর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ভারতের বিপক্ষে আফগানদের চ্যালেঞ্জিং স্কোর

হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া ফিফটিতে ভারতের বিপক্ষে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। বুধবার ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারায় তারা।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ১২৮ বলে ১২১ রানের জুটি গড়েন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। এই জুটিতে দুজনেই তুলে নেন ফিফটি।

তিন উইকেটে ১৮৪ রান করা আফগানিস্তান এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে। ৬৯ বলে ২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই।

এরপর মোহাম্মদ নবির সঙ্গে ৫০ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। দলীয় ২২৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৮ বলে ৮টি চার আর এক ছক্কায় করেন ৮০ রান।

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন আফগানিস্তানের লেজের ব্যাটসম্যানরা। শেষ দিকে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে তিনশতাধিক রান করার সম্ভাবনা জাগানো আফগানরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭২ রানে ইনিংস গুটায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।