Tuesday, 3 November 2026
শিরোনাম
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
আর্ন্তজাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে একটি মেসেজ পাঠানো হয়েছে। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের অজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।

 

শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদিকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। তিনি মদ্যপ অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

 

এই হুমকির বার্তা পাওয়ার পর মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহুবার হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে।

 

সম্প্রতি সালমান খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি আসে মুাম্বই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।