Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতের জাতীয় নির্বাচন: এগিয়ে বিজেপি

admin • 04 Jun 2024, 03:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারতের জাতীয় নির্বাচন: এগিয়ে বিজেপি

তুহিন কালীমূল্ল্যাহ: 

ভারতের লোকসভার ভোট গণনা স্থানীয় সময় সকাল ৮টায় হয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন 'এনডিএ 'জোট। তবে ধীর গতির হলেও অগ্রগতি ভালো কংগ্রেস নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' জোটের।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৮৯টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩৬টি আসনে। অন্যান্য দল পেয়েছে ১৮ আসন।

৫৪৩ আসনের মধ্যে ভারতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

চারশ পার করতে পারলে মোদি সরকার এইবার ভারতের সংবিধানে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটার চেষ্টা করতো। কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। ফলে কাগজে কলমে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পাঁচ বছরের জন্য টিকে যাচ্ছে।

 

উগ্র ধর্মবাদের বিপরীতে বিরোধী দলগুলো সুনির্দিষ্ট বিকল্প আদর্শ ও কর্মসূচী নিয়ে আসতে পারায় তারা জনগনের বড় একটা অংশের সমর্থন পেয়েছে। মোটের উপর এটা বলা যায় যে নূন্যতম নির্বাচনী গনতন্ত্রটা চালু থাকলেও প্রতিরোধের একটা পাটাতন খুঁজে পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।