Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার মুম্বাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ বলেছে, বোমা হামলার হুমকির বিষটি তদন্ত করে দেখছে মুম্বাই পুলিশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আরবিআই-এর গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জয় মালহোত্রা। তাঁর সরকারি ই-মেইলে বোমা হামলার হুমকিটি এসেছে। মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা একটি মামলা নথিভুক্ত করেছি। এখন তদন্ত চলছে।

 

চলতি বছরজুড়ে বিভিন্ন সময়ে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি এসেছে। তবে বেশির ভাগ হুমকিই পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

 

গত সোমবারেও দিল্লির অন্তত ৪০টি স্কুলের ই–মেইলে বোমা হামলার হুমকি আসে। এমনকি আজ শুক্রবারেও দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্যতম।

 

এ ছাড়া ভারতের উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন বিমানবন্দরে ১ হাজারের বেশি ভুয়া বোমা হামলার হুমকি এসেছে। এটি ২০২৩ সালের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।