Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

ভারতকে উড়িয়ে টেস্ট সাম্রাজ্যের নতুন রাজা অস্ট্রেলিয়া

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ভারতকে উড়িয়ে টেস্ট সাম্রাজ্যের নতুন রাজা অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পাহাড় টপকাতে হলে ভারতকে বিশ্বরেকর্ড গড়তে হতো। চতুর্থ দিনের শেষ সেশনে এই পাহাড়ি পথ ধরেই হাটছিল রোহিত শর্মার দল! বিশেষ করে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে জুটিতে ভারতের আশার পালে হাওয়া লেগেছিল। তবে দিন শেষে রাতের বিরতিতেই যেন ভারতের ঘরে লুট-পাট! পঞ্চম দিনে নতুন করে শুরু করার সুযোগ পেয়েও ব্যর্থ এই দুই অভিজ্ঞ ব্যাটার।

 

উল্টো খানিকটা তাড়া-হুড়া করে বিপদ ডেকে নিয়ে আসলেন। তাতে পথ হারালো দলও। ৭ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা ভারতের ইনিংস টিকলো আজ মাত্র দুই ঘন্টা! ফলে টানা দুইবার সাদা পোশাকে শিরোপার খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হলো না ভারতের। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলতে নেমেই শিরোপার দেখা পেল অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়ন হয়ে নতুন একটা রেকর্ডও গড়েছে অজিরা। ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র দল হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে একই সময়ে চ্যাম্পিয়নের স্বাদ পেল তারা।

 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়ায় স্কোরবোর্ডে ২৩৪ রান তুলে অলআউট হয় ভারত। এরফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।

 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৯

ভারত ১ম ইনিংস: ২৯৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে.) (ল্যাবুশেন ৪১, গ্রিন ২৫ ক্যারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)

ভারত ২য় ইনিংস: ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভরত ২৩, শার্দুল ০, উমেশ যাদব ০, শামি ১৩, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোলান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-০-১৩-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)

ফলাফল- অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।