Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভাবির সঙ্গে প্রেমের সম্পর্ক, বিমার টাকা তুলতে বড় ভাইকে হত্যা

admin • 14 Jul 2024, 08:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভাবির সঙ্গে প্রেমের সম্পর্ক, বিমার টাকা তুলতে বড় ভাইকে হত্যা

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঙ্কি শহরে বিমার টাকার জন্য ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

 

এর আগে ৫ জুলাই বাদোসরাই এলাকার মুরাই মাজরে মাধনাপুর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অরবিন্দ কুমার (৩৫)। অভিযুক্তের নাম বীরেন্দ্র। তিনি অরবিন্দের ছোট ভাই।

 

বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ প্রতাপ সিং, ছোট ভাই বীরেন্দ্রের সঙ্গে বড় ভাই অরবিন্দের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায়ই বারাবাঙ্কিতে একটি ভাড়া বাড়িতে ভাবির সঙ্গে দেখা করতেন বীরেন্দ্র। বীরেন্দ্র সম্পত্তি লেনদেনের কাজ করেন। এ নিয়ে তিনি বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। এতে বীরেন্দ্র ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। ঋণের টাকা পরিশোধ করার জন্য বড় ভাইয়ের বিমার প্রায় ১৪ লাখ টাকা উত্তোলনের জন্য ভাবির সঙ্গে পরিকল্পনা করেন। এরপর ৫ জুলাই বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেন অরবিন্দ।

 

প্রাথমিকভাবে জানা যায়, জানালা দিয়ে বাইরে থেকে অরবিন্দকে গুলি করা হয়। তবে ফরেনসিক পরীক্ষার পর জানা যায়, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। ঘটনার সময় বীরেন্দ্রের অবস্থান একই স্থানে ছিল। হত্যাকাণ্ডের সময় বীরেন্দ্রকে তাঁর অবস্থান নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি ঘটনাস্থলে থাকার সঠিক কারণ জানাতে পারেননি।

 

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।