Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভাড়ায় স্ত্রী পাওয়া যায় যে দেশে

admin • 20 Sep 2025, 08:08 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভাড়ায় স্ত্রী পাওয়া যায় যে দেশে

বিয়ে হলো সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের অন্যতম প্রতীক। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে নাকি ভাড়ায় পাওয়া যায় ‘স্ত্রী’, সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে এমন তথ্য উঠে আসায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, লেখক ল্যাভার্ট এ ইম্যানুয়েল তাঁর বই “তাই ট্যাবু— দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি”-তে এ প্রবণতার বিস্তারিত তুলে ধরেছেন। বই অনুসারে, থাইল্যান্ডের দরিদ্র পরিবারের নারীরা জীবিকা নির্বাহের জন্য ‘স্ত্রী ভাড়া’ পরিষেবায় যুক্ত হচ্ছেন। অনেক নারী আবার বার ও নাইটক্লাবে কাজ করতে করতে বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং পরে ভাড়ার ভিত্তিতে সঙ্গী হন।

এই ব্যবস্থায় একজন নারী অস্থায়ীভাবে কোনো পুরুষের স্ত্রী হিসেবে আচরণ করেন। রান্না-বান্না করা, বাইরে বেড়ানো এমনকি একই ছাদের নিচে বসবাস করা সবই চুক্তিভিত্তিক। তবে এটি কখনোই বৈধ বিবাহ হিসেবে স্বীকৃত নয়।

লেখক দাবি করেছেন, স্ত্রী ভাড়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় পাটায়াতে, যেখানে একে স্থানীয়ভাবে ‘ব্ল্যাক পার্ল’ নামে ডাকা হয়। সময়ের সঙ্গে এটি একটি ব্যবসায়িক কাঠামোতে রূপ নিয়েছে এবং অনেক নারী স্বেচ্ছায় এই পরিষেবায় যুক্ত হচ্ছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়াটে স্ত্রীরা চুক্তির ভিত্তিতে ১.৩ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন।

বিষয়টি সমাজে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটিকে আধুনিক জীবনযাত্রার বাস্তবতা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে নৈতিক অবক্ষয় হিসেবে সমালোচনা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, একাকিত্ব ও স্থায়ী সম্পর্কের প্রতি অনীহা এই প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।

থাইল্যান্ড সরকারও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নারীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।