Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ভাঙা রাস্তায় ঝাঁকুনি খেল অ্যাম্বুলেন্স, বেঁচে উঠলেন 'মৃত' ব্যক্তি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভাঙা রাস্তায় ঝাঁকুনি খেল অ্যাম্বুলেন্স, বেঁচে উঠলেন 'মৃত' ব্যক্তি

হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল ৮০ বছরের এক বৃদ্ধের মরদেহ। বাড়িতে খবর পৌঁছাতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল শেষকৃত্যের। তবে পুরো পরিস্থিতি পাল্টে যায় মাঝ রাস্তায়।

 

ভারতের হরিয়ানার কার্নালের বাসিন্দা দর্শন সিং। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন স্থানীয় একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে, কিন্তু সাড়া মেলেনি। এরপরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর ছেলে ও অন্য কয়েকজন সদস্য। মাঝপথে হঠাৎ অ্যাম্বুলেন্সের চাকা গর্তে পড়ে যায়। এসময় ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। তখনই দর্শনের ছেলে খেয়াল করেন, নড়ে উঠেছে তাঁর বাবার হাত। প্রথমে ভেবেছিলেন চোখের ভুল। কিন্তু পাশে বসে থাকা আরেক পরিজনও খেয়াল করেন যে দর্শনের শরীর নড়াচড়া করছে।

 

এমন দেখে পরিবারের সদস্যরা দর্শনকে দ্রুত রাওয়াল নামের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সত্যিই ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন। বর্তমানে দর্শন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতালটির চিকিৎসক নেত্রপাল বলেন, 'যখন তাকে আমাদের কাছে আনা হয়েছিল, তখন তাঁর শ্বাসকষ্ট ছিল। তার রক্তচাপ ছিল এবং হৃদস্পন্দন চলছিল। আমরা জানি না অন্য হাসপাতালে কী ঘটেছে। তাঁর মৃত্যুর ঘটনা একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি অন্য কিছু তা বলতে পারছি না।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।