Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ভাইকে বাঁচাতে কিডনি দেয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ভাইকে বাঁচাতে কিডনি দেয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

ভারতের উত্তরপ্রদেশে নিজের অসুস্থ ভাইকে বাঁচাতে কিডনি দান করেন এক নারী। আর এই মহৎ কাজের কথা জানতে পেরে ওই নারীকে তালাক দিয়েছেন তার প্রবাসী স্বামী। সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে তালাক দেন সৌদি প্রবাসী

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অসুস্থ ভাইকে বাঁচাতে একটি কিডনি দান করার পরে স্ত্রীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দেন ওই ব্যক্তি। তিনি সৌদি আরবে কাজ করেন এবং তার স্ত্রী উত্তরপ্রদেশের বাইরিয়াহি গ্রামে বাস করেন। ভুক্তভোগী ওই স্ত্রী তার একটি কিডনি দান করে ভাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়ার পর ঘটনাটি প্রকাশ পায়। অসুস্থ ভাইকে বাঁচাতে তার এই মহৎ কাজটি যে তার সংসার ভাঙার কারণ হয়ে ওঠবে, এমনটি ওই নারী ভাবতেও পারেননি।

প্রতিবেদনে বলা হয়, ভাইকে কিডনি দেয়ার বিষয়টি মোবাইলে বার্তা পাঠিয়ে জানানোর পরপরই ওই স্বামী তাকে তিন তালাক দেন। তবে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। মূলত ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।