Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

admin • 06 Feb 2024, 08:18 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

ব্রিটেনের রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়া) বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ফলে এখন থেকে তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। খবর বিবিসি

 

রাজা চার্লসের কোন ধরনের ক্যানসার হয়েছে সে সম্পর্কে কিছু জানাযায়নি। তবে গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন চার্লস। সেখানে তার প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তার শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে।

 

তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।

 

বাকিংহাম প্রসাদ আরও জানায়, ৭৫ বছর বয়সী রাজা চার্লস চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণভাবে ইতিবাচক রয়েছেন। খুব শিগগির তিনি পাবলিক ডিউটিতে ফিরবেন বলে আশা করছেন।

 

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লস ব্যক্তিগতভাবে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নিজের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়ে জানিয়েছেন। এরপর প্রিন্স উইলিয়াম তার সার্বক্ষণিক খবর রাখছেন। এ ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রিন্স হ্যারি কয়েকদিনের মধ্যে বাবাকে দেখতে যুক্তরাজ্যে আসবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।