Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু

ব্রাজিলের পাহাড়ি এলাকা আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

 

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

 

সূত্র: সিজিটিএন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।