Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ ও এনডিটিভির।

দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়।

দমকল বাহিনী আরও জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছে। কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের মিডিয়ার ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যে স্থানে বিধ্বস্ত হয়ে সেখানে পাহাড় এবং ঘাস ও বনজঙ্গনে ঘেরা ছিল।

গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, এতে ১৪ জন নিহত হয়। দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে।

ওই সময়ে আমাজন রাজ্যের গর্ভনর উইলসন লিমা সোশ্যাল মিডিয়াতে লিখেন, বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু নিহত হয়েছে। বার্সেলস শহর থেকে উত্তরে বিমান বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।

নিউজ সাইট জি১ জানিয়েছিল, বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি তৈরি করে ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার।

  সূত্র:জিও নিউজ ও এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।