Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ব্রাজিলে নৌকায় মিলল ২০টি পচাগলা মরদেহ

admin • 16 Apr 2024, 07:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্রাজিলে নৌকায় মিলল ২০টি পচাগলা মরদেহ

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে একটি নৌকায় ২০টি পচাগলা মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ওই মরদেহগুলো পাওয়া যায়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি প্যারার উত্তর-পূর্বে ব্রাগাঙ্কা উপকূলে পাওয়া যায়। এ স্থানটি ওই এলাকার রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে অবস্থিত। দেহাবশেষ পচে যাওয়ার কারণে নৌকায় কতজন মারা গেছে তা জানা যায়নি। এ ঘটনায় দুটি তদন্ত চালানো হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের না হলেও সম্ভবত ক্যারিবিয়ান অঞ্চল থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ব্রাজিলিয়ানদের নিখোঁজ হওয়ার সাম্প্রতিক কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।