Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন, ভারতের উদ্বেগ

admin • 19 Jul 2025, 09:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন, ভারতের উদ্বেগ

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া  

 

ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত এই নদীর ওপর শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে স্থানীয়ভাবে তিব্বতের চাহিদাও পূরণ করবে।’

 

নির্মাণ শেষ হলে এই বাঁধটি চীনের কেন্দ্রীয় অঞ্চলের ইয়াংসি নদীর ওপর নির্মিত ‘থ্রি গর্জেস বাঁধকেও’ ছাড়িয়ে যেতে পারে এবং এটি বাংলাদেশ ও ভারতের ভাটি অঞ্চলের প্রবাহে কোটি কোটি মানুষের ওপর প্রভাব পড়তে পারে।

 

প্রকল্পটির অধীনে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার মোট বিনিয়োগ প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার) বলে জানিয়েছে সিনহুয়া।

  এদিকে চলতি বছরের জানুয়ারিতে ভারত বলেছিল, তিব্বতের এই প্রকল্প নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, তারা তিব্বতে চীনা বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সূত্র: বাসস 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।