Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে অজিরা, ৭০ রানে নেই ৬ উইকেট

admin • 12 Oct 2023, 09:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্যাটিং বিপর্যয়ে অজিরা, ৭০ রানে নেই ৬ উইকেট

লক্ষ্য ৩১২ রান। ৭০ রান তুলতেই একে একে সাজঘরে অস্ট্রেলিয়ার ৬ ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে বেশ বিপদেই আছে অস্ট্রেলিয়া। ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭১ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া। লাবুশানে ৮ রানে ও ক্রিজে নতুন ব্যাটার আছেন স্টার্ক।

 

৩১২ রানের লক্ষ্যে অজিদের হয়ে আজ ওপেনিংয়ে আসেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। শুরু থেকেই ভুগতে থাকা ওপেনিং জুটি ভাঙে মিচেল মার্শের(৭) বিদায়ে। ২৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্শের পথ ধরে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারও ফিরে যান সাজঘরে। ২৭ বলে ১৩ রান করেন তিনি।

 

দ্রুত দুই উইকেট হারিয়ে লাবুশানের সঙ্গে জুটি গড়েন স্টিভেন স্মিথ। কিন্তু স্মিথ ১৬ বলে ১৯ রানে রাবাদার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে ভাঙে এই জুটি। স্মিথের বিদায়ের পর জশ ইংলিশও বেশি সময় থাকতে পারেননি ক্রিজে। রাবাদার দ্বিতীয় শিকার হয়ে ৪ বলে ৫ রান করে তিনিও ফিরে যান। দলীয় ৬৫ রানে কেশব মহারাজের ঘূর্ণিতে গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়ে বেশ বিপদে পড়ে অস্ট্রেলিয়া। স্কোরকার্ডে ৫ রান যোগ হতেই রাবাদায় ফেরেন স্টয়নিস।

 

এর আগে কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩১১ রানের পুঁজি দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।